বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

 ফেনীতে এনসিসি ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক    |    ০৮:০৯ পিএম, ২০২৬-০৫-২৩

 ফেনীতে এনসিসি ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এনসিসি ব্যাংক বিভিন্ন সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম হাতে নিয়েছে এবং এরই অংশ হিসেবে ব্যাংকের ফাউন্ডেশন কর্তৃক বাংলাদেশ আই ট্রাস্ট হাসপাতাল এর সহযোগিতায় সম্প্রতি ফেনীর ছাগলনাইয়ায় মৌলভী শামছুল করিম কলেজে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হয়। অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে উক্ত চক্ষু সেবা ক্যাম্পের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম। এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, এসভিপি এবং এসএমই ও কৃষি ঋণ বিভাগের প্রধান শরীফ মোহাম্মদ মাহসিন এবং এসভিপি ও ফাউন্ডেশনের প্রধান খন্দকার সাইফুল আলম, উক্ত কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল জলিলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিনব্যাপী ক্যাম্পে ১,১২৫ জন দরিদ্র রোগী বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও চশমা পান। ছানি অপারেশনের জন্য বাছাই করা রোগীদের ঢাকায় বিনামূল্যে যাতায়াত, থাকা-খাওয়া, অপারেশন (ফ্যাকো মেশিনে) এবং পরবর্তী ওষুধ ও কালো চশমা দেওয়া হবে।
ডিজিটাল প্ল্যাটফর্মে উক্ত চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পে আগত রোগীদের উদ্দেশ্যে বক্তব্যে ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “ফেনী জেলার অসহায় ও দুঃস্থ মানুষেরা এনসিসি ব্যাংকের এই কার্যক্রমের মাধ্যমে উপকৃত হবেন ও অন্ধত্বের হাত থেকে রক্ষা পাবেন।”
চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম বলেন, “এনসিসি ব্যাংক শুধু মুনাফা অর্জনের জন্যই ব্যবসা করেনা বরং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসাসেবার মতো মৌলিক চাহিদা পূরণে সহায়তা করে আসছে। উক্ত আয়োজনে ব্যাংকের পাশে থাকার জন্য বাংলাদেশ আই ট্রাস্ট হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে ব্যাংকের এই ধরনের কর্মকান্ড চলমান থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।”
ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, “এনসিসি ব্যাংক সিএসআর কার্যক্রমের অংশ হিসাবে দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে। যেমনঃ দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ, খাদ্য নিরাপত্তার লক্ষ্যে সারাদেশের হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে খাদ্যসামগ্রী, কৃষি উপকরণ এবং কৃষিযন্ত্রপাতি বিতরণ, গরীব ও  মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান, পরিবেশ সুরক্ষায় সারা দেশে বিভিন্ন স্কুল ও ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ ও গাছ লাগানো, চরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা বাড়ানো এবং তাদের জন্য টেকসই জীবিকার ব্যবস্থা করা সহ পরিবেশ এর ঝুঁকি মোকাবেলায় বিনিয়োগ করছে। এরই ধারাবাহিকতায় এবার ছাগলনাইয়া উপজেলায় গরীব ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদানের জন্য এই আয়োজন করা হল।”---প্রেসবিজ্ঞপ্তি ।
 

রিটেলেড নিউজ

ভালুকায় গ্রামীণ অবকাঠামো নির্মাণ অনুমোদন

ভালুকায় গ্রামীণ অবকাঠামো নির্মাণ অনুমোদন

আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় 'ময়মনসিংহ জেলার গ্রামীণ অবকাঠামো...বিস্তারিত


স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ভালুকায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ভালুকায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ৫ আগস্ট স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ...বিস্তারিত


রাঙামাটি কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকট, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্তাব

রাঙামাটি কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকট, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্তাব

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকটের অভিযোগ, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্ত...বিস্তারিত


সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে দ্বীনী শিক্ষার্থী ও আলেম ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে দ্বীনী শিক্ষার্থী ও আলেম ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো : সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে  জুলাই গণঅ...বিস্তারিত


গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান। 

গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান। 

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি :​ রাজশাহীতে গণমাধ্যমকর্মীদের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা বৃদ...বিস্তারিত


কুড়িগ্রামের নুনখাওয়ায় চরকাইগিরাই দারুন নাজাত নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষা ও হিফজ কার্যক্রমে সাফল্য

কুড়িগ্রামের নুনখাওয়ায় চরকাইগিরাই দারুন নাজাত নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষা ও হিফজ কার্যক্রমে সাফল্য

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের চরকাটগিরাই এলাকায় অবস্থ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর